• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৫৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কসবায় জাতির পিতার জন্মবার্ষিকী পালিত

১৭ মার্চ ২০২৪ বিকাল ০৪:০৮:৫৬

কসবায় জাতির পিতার জন্মবার্ষিকী পালিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদায়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

১৭ মার্চ রোববার সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আড়াইবাড়ি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা পৌর মেয়র এমজি হাক্কানী, উপজেলা  আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান স্বপন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ রাজু আহমেদ, কসবা প্রেস ক্লাবের সভাপতি মো. সোলেমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭