• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:০৪:৫২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সালথায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

১৭ মার্চ ২০২৪ দুপুর ০১:৫৯:২৮

সালথায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার,  ফরিদপুর: ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে ১৭ মার্চ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর,  খন্দকার আলীমুজ্জামান প্রমুখ।

আলোচনা সভা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭