• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:৩৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ধর্ষণ মামলার বাদিকে ফাঁসাতে গিয়ে নিজেরাই আটকা পুলিশের জালে

১৫ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:০৭

ধর্ষণ মামলার বাদিকে ফাঁসাতে গিয়ে নিজেরাই আটকা পুলিশের জালে

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: গাইবান্ধা সদরে অস্ত্র-গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া এলাকার মৃত নুরনবীর ছেলে আসাদুজ্জামান হিরু (৫৫), একই এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে খোকা মিয়া (৬০) ও দারিয়াপুর এলাকার মৃত আসমত ব্যাপারীর ছেলে মোজাম্মেল হক (৫২)।

১৫ মার্চ শুক্রবার বেলা ১২টায় নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন। এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া এলাকা থেকে অস্ত্র ও ওইসব গুলিসহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।

প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ওই এলাকার নির্মাণাধীণ একটি বিল্ডিং এর কক্ষের বালুর নিচে লুকানো কালো রংয়ের একটি দেশিয় তৈরি এক নলা বিশিষ্ট ওয়ান সুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধারসহ ঘটনার মূল আসামি আসাদুজ্জামান হিরুকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার হিরুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সাথে জড়িত অপর আসামি মোজাম্মেল হক ও খোকা মিয়াকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ সুপার কামাল হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মোজাম্মেল হক ও খোকা মিয়া ঘটনার মূল আসামি আসাদুজ্জামান হিরুর সহযোগী বলে জানতে পেরেছি।

এদের মধ্যে আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধ্যে ২টি চুরি ও চাঁদাবাজীসহ ৪টি মামলা বিচারাধীন রয়েছে। আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রেস বিফ্রিংএ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতিময় গোপ, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান সরকারসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০