• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৪:১০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নকলায় ধানক্ষেতে মিলল অটোচালকের মাটিচাপা মরদেহ

১৪ মার্চ ২০২৪ বিকাল ০৩:১৩:১৪

নকলায় ধানক্ষেতে মিলল অটোচালকের মাটিচাপা মরদেহ

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় নিখোঁজের দুই দিন পর হত্যা করে মাটিচাপা দেওয়া অবস্থায় আসাদুজ্জামান আসাদ (১৭) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

নিহত আসাদুজ্জামান দক্ষিণ নকলা এলাকার ফজলুর করিমের ছেলে।

আটকরা হলো, নকলা উপজেলার ডাংধরাকান্দা গ্রামের মজিবর মিয়ার ছেলে হামিদুল ইসলাম খোকন (২৪), পূর্ব গজারিয়া গ্রামের আবু হানিফের ছেলে নূর নবী (২১), ধনাকুশা গ্রামের মৃত আশকর আলীর ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২২) ও ইশিবপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে মিলন মিয়া (২৪)।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

১৩ মার্চ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোনালিসা বেগম।

তিনি জানান, ১১ মার্চ রাত ৯টার দিকে নকলা পৌরসভার নালিতাবাড়ী মোড় এলাকা থেকে আসাদের অটোরিকশাটি ভাড়া নেয় ৪ জন। পরে বিভিন্নস্থানে ঘোরাফেরা করে রাত পৌনে ১১টার দিকে নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা ছেফাকুড়ি ব্রিজের কাছে নিয়ে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আসাদ বাধা দিলে তাকে ৪ জন মিলে হত্যা করে। তার মরদেহ লুকানোর জন্য খোকা মিয়ার ভরাট করা জমিতে মাটিচাপা দেয়। 

১২ মার্চ মঙ্গলবার ভোর ৪টার দিকে ছিনতাই করা অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে তিনআনী হয়ে যাওয়ার পথে অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে নালিতাবাড়ী থানার বিশেষ টিমের কাছে আটকা পড়ে ২ জন। তাদের তথ্যমতে ওই ঘটনায় জড়িত আরও দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে আসাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে নকলা থানা পুলিশ।  

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

এ ঘটনায় নিহতের বাবা ফজলুর রহমান বাদী হয়ে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটক আসামিদের বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩