• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ০১:৪২:২৯ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিক্ষার্থীর মৃত্যু

১১ মার্চ ২০২৪ সকাল ০৭:৩৬:১২

নোয়াখালীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বেপরোয়া গতির মাটিবাহী ট্রাক্টর চাপায় আমির হোসেন (১৩) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১০ মার্চ রোববার রাতে উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন চর গুল্লাখালী গ্রামে চাপরাশিরহাট-মন্ডলিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আমির ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর মন্ডলিয়া গ্রামের বিটারাগো বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় চর মন্ডলিয়া গ্রামের  মাদরাসা শিক্ষার্থী ছিল।  

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের জনতা বাজার এলাকায় বড় ভাইয়ের কাছে যায় আমির। সেখান থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে মাটিবাহী ট্রাক্টর তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে। কিন্ত ঘটনার পরপরই গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।

Ad

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ধানশিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে ধানশালিক ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সাহাব উদ্দিন বলেন, নিহত ছেলের বাবা একজন দিনমজুর। তিনি থানায় মামলা করতে চাচ্ছে না। আমার কাছে এসেছে বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য। আমি তাদেরকে নিয়ে বসেছি। আমি সমাধান করতে পারলেও তারা থানায় যাবে, না পারলেও থানায় যাবে।  

কবিরহাট থানার কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, বাদী মামলা করতে চাচ্ছে না। থানায় লিখিত দিয়ে যাবে। নিহতের পরিবার ময়নাতদন্ত করতে চাচ্ছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২


Follow Us