• ঢাকা
  • |
  • রবিবার ৯ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৬:৫৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে বাস চাপায় প্রাণ গেল ভিক্ষুকের

১০ মার্চ ২০২৪ রাত ০৮:১৫:৫৩

কুড়িগ্রামে বাস চাপায় প্রাণ গেল ভিক্ষুকের

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে যাত্রীবাহী বাস চাপায় প্রাণ গেছে অজ্ঞাতনামা (৭০) এক ভিক্ষুকের। 

৯ মার্চ শনিবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ভুরুঙ্গামারী গামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কা এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধ ভিক্ষুক। নিহতের কাছ থেকে অনেক খুচরা টাকা পয়সা পাওয়া গেছে। সারাদিন ভিক্ষা করে হয়তো বাড়িতে ফিরতে ছিলেন। নিহতের মাথা থেঁতলে যাওয়ার কারণে তাকে চেনা যাচ্ছে না।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ