• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫২:৫০ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

রায়পুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বন্ড-নাইন্টির শিক্ষা বৃত্তি প্রদান

১০ মার্চ ২০২৪ বিকাল ০৫:১৭:৫৯

রায়পুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বন্ড-নাইন্টির শিক্ষা বৃত্তি প্রদান

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি-৯০ ব্যাচের বন্ধুদের সংগঠন বন্ড-নাইন্টি নামক সংগঠনের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ৯ মার্চ শনিবার রায়পুর উপজেলা পরিষদ হলরুমে সংগঠনটির পক্ষ থেকে হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুরাদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।

Ad
Ad

এ সময় তিনি বলেন, শিক্ষা বৃত্তি প্রদানের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করি।

Ad

সভাপতির বক্তব্যে মুরাদ বলেন, সকলের আন্তরিক পরামর্শ নিয়ে এই সংগঠনকে একটি সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নিতে চাই বহুদূর। প্রতি বছরের ন্যায় এবারও ১৮ জন মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন এসএসসি ৯০ ব্যাচের শিক্ষার্থী ও সংগঠনের সদস্য এমরান হোসেন, জাকির হোসেন (সোহেল), শামছুল আলম, আবু তাহের, সেলিম হোসেন, আরমান হোসেন, ওমর ফারুক, পার্থ সারথী পাল, বিধু মজুমদার, বাবুল হোসেন, বলরাম দেবনাথ, কার্তিকসহ অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৬:৩৪





ঈদ-ভ্রমণ হোক ব্যথামুক্ত ও নিরাপদ
ঈদ-ভ্রমণ হোক ব্যথামুক্ত ও নিরাপদ
১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৫১:৩৩


ফুলবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
ফুলবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৪:৫৬


Follow Us