• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৭:১৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাট জেলা কারাগারে হাজতির মৃত্যু

৬ মার্চ ২০২৪ বিকাল ০৫:৪৪:৫২

বাগেরহাট জেলা কারাগারে হাজতির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা কারাগারে থাকা মোঃ সেলিম শেখ (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। ৫ মার্চ মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

হাজতি সেলিম মোরেলগঞ্জ উপজেলার কাঠালতলি এলাকার মো. হাসেম আলী শেখের ছেলে। তার নামে একাধিক মাদক মামলা ছিল। গেলো ২৮ ফেব্রুয়ারি থেকে মাদক মামলায় বাগেরহাট কারাগারে ছিলেন তিনি।

মোঃ সেলিম শেখের মেয়ে লাকি আক্তার বলেন, বাবা দুই বছর ধরে চট্টগ্রাম ছিলেন। মাস খানেক হয় বাড়িতে এসেছেন। মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ বাবাকে আটক করে। ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগার থেকে আমাদের জানিয়েছে হার্টঅ্যাটাক করেছিল, তাতেই বাবার মৃত্যু হয়েছে। এখন আর কেউ বাবাকে গ্রেফতার করতে চাইবে না।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বাগেরহাট জেলা কারাগারের জেলার মোঃ আব্দুল্ল্যাহেল আল আমিন বলেন, মাদক মালায় কারাগারে মোঃ সেমিল শেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে, সেখানে তার মৃত্যু হয়। তার স্বজনদের জানানো হয়েছে। তারা হাসপাতালে এসেছেন। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. এম এম ফয়সাল ইসলাম স্বর্ণ বলেন,  রাতে মোঃ সেলিম শেখ নামের একজনকে কারারক্ষিরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০





ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩