• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:০২:৩৭ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে চলছে ২ দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বইমেলা

২৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:২৬:৩৫

পঞ্চগড়ে চলছে ২ দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বইমেলা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ে চলছে দুই দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলা। ২৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান প্রধান, উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ হাসনুর রশিদ বাবু, সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আহসান হাবিব, প্রতিনিধি লুৎফর রহমান, তানজিরুল ইসলাম, মানিক হোসেন, জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার বইপ্রেমীরা।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভা, চিত্রাঙ্কন, শুদ্ধ বানান চর্চা, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও জেলার কবিদের স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

সভায় বক্তারা ভাষা আন্দোলনে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের জীবনী পড়ার অনুরোধ করেন। সেই সাথে বেশি করে শুদ্ধ বাংলা ভাষার চর্চাসহ বই পড়ার প্রতি তরুণ প্রজন্মকে আহ্বান জানান।

মেলায় জাতীয় ও স্থানীয় লেখকদের বই নিয়ে জেলা শহরের বিভিন্ন লাইব্রেরিসহ ১৫টি স্টল অংশ নিয়েছে। মেলায় জেলা ছাত্রলীগ বইয়ের স্টলের পাশাপাশি পাঠক কর্ণার ও সেলফি কর্ণারের আয়োজন করেছে। বই মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বই মেলার প্রধান ফটকে ভাষা সৈনিক আব্দুল কাদিরের নামে একটি তোরণ দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬


পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০৮

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪৯

‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:১২

আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৯