• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৩৮:০১ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট স্থগিত

২৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৩২:৫২

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট স্থগিত

সিলেট প্রতিনিধি: সিলেটে পরিবহণ শ্রমিকদের ৫ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি বুধবার বিকেল পৌনে ৪টার দিকে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ।

এর আগে, বেলা আড়াইটার দিকে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে বৈঠক শুরু করেন শ্রমিকরা। পরে বৈঠকে অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

হঠাৎ করে ডাকা এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ যাত্রী। সমস্যায় পড়েছিলেন এসএসসি ও সমমান পরীক্ষার্থীরাও।

পরিবহণ শ্রমিকদের দাবিগুলোর মধ্যে ছিল সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক শ্রমিকদের মুক্তি এবং ২০২১ সালের চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলা প্রত্যাহার করা হত্যাদি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১