• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:১৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ভাইয়ের হাতে ভাই খুন, ১০ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার

২৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:২০:৩৮

ভাইয়ের হাতে ভাই খুন, ১০ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় আলোচিত সৈয়দ করিম হত্যাকণ্ডে জড়িত ঘাতক চাচাতো ভাই সালামত উল্লাহকে (৩৮) অভিযান চালিয়ে ১০ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরি ও নিহতের পরিহিত জামা উদ্ধার করা হয়।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে রামুর খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের পাহাড়ী ঢাল থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতার সালামত উল্লাহ উত্তর নিদানিয়া তেতুলতলা জালিয়াপালংয়ের সৈয়দ কাশেমের ছেলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

২৮ ফেব্রুয়ারি বুধবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, সালামত উল্লাহ পালানোর উদ্দেশ্যে মেরিন ড্রাইভ রোড হয়ে কক্সবাজার শহরের দিকে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পেঁচারদ্বীপ এলাকার টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

উল্লেখ্য, পারিবারিক বিরোধের জেরে ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেতুলতলা গ্রামের সৈয়দ করিম (৪৫) নামের এক সুপারী ব্যবসায়ীকে হত্যা করে তার চাচাত ভাই সালামত উল্লাহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০