• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪৭:৫৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

জমি না লিখে দেয়ায় স্ত্রীকে হাতুড়িপেটা-ন্যাড়া করলো স্বামী

২৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৩৮:১৮

জমি না লিখে দেয়ায় স্ত্রীকে হাতুড়িপেটা-ন্যাড়া করলো স্বামী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: স্বামীকে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ব্লেড দিয়ে মাথার চুল কেটে ন্যাড়া করে দিলেন স্বামী। ভুক্তভোগী গৃহবধূর নাম পপি খাতুন (৪৯)। তিনি কলাবাড়িয়া গ্রামের মসে সরকারের স্ত্রী।

২৬ ফেব্রুয়ারি সোমবার সকালে নাটোরের বাগাতিপাড়ার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

আহত পপি খাতুন জানান, প্রায়ই জমি লিখে দিতে হবে বলে পপিকে তার স্বামী চাপ দিতেন। সেদিনও একই কথা বলে তার স্বামী ঘরে এসে ওড়না দিয়ে তার দুই হাত পেঁচিয়ে বেঁধে রেখে শারীরিকভাবে নির্যাতন করে। পরে হাতুড়ি দিয়ে তার হাতের উপর আঘাত করতে থাকে। চিৎকার করতে লাগলে ব্লেড দিয়ে তার মুখ কেটে দেওয়ার হুমকি দেয় এবং একপর্যায়ে তার মাথার চুল কেটে  ন্যাড়া করে দেয়।

স্থানীয়রা ভুক্তভোগী গৃহবধূর স্বজনদের খবর দিলে তারাএসে তাকে উদ্ধার করে। সকাল ১১ টায় স্বজনরা ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম বলেন, আহত পপি খাতুনের শরীরে বিভিন্ন অংশে ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তবে হাত ভেঙে গেছে কিনা তা এক্সরে করলে জানা যাবে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২