• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৬:০৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দেশে প্রথমবারের মত ভার্চ্যুয়াল আদালতে বিচারকের সাক্ষ্য গ্রহণ

২৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:১০:০৪

দেশে প্রথমবারের মত ভার্চ্যুয়াল আদালতে বিচারকের সাক্ষ্য গ্রহণ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ভার্চ্যুয়াল আদালতে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো আদালত বিদেশে অবস্থানরত মামলার জবানবন্দি গ্রহণকারী বিচারকের সাক্ষ্য গ্রহণ করলো।

২৫ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২নং আমলী আদালতে জুম অ্যাপের মাধ্যমে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক শিহাবুল ইসলাম এসময় আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থানরত সাবেক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশীদের সাক্ষ্য গ্রহণ করেন।

এসময় আদালতে সহকারী সরকারি কৌশলী তথা এপিপি ও বিবাদী পক্ষের আইনজীবীগণসহ জামিনে মুক্ত দুই মামলার দুই আসামি হাজির ছিলেন।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট সানোয়ার হোসেন জানান, ডাকাতির অভিযোগে ২০১০ সালে দায়ের করা দুটি মামলায় আটক দুই আসামির নিকট থেকে তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। বর্তমানে তিনি ফ্লোরিডা ইউনিভার্সিটিতে পিএইচডি অধ্যয়নরত। তবে মামলার কার্যক্রম পরিচালনায় তার সাক্ষ্য গ্রহণ জরুরি হয়ে পড়ে।

এ অবস্থায় আইন মন্ত্রণালয়ের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের সহায়তায় তার নিকট সাক্ষ্য গ্রহণের শুনানি পৌঁছিয়ে ভার্চ্যুয়াল আদালতে সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা নেয়া হয়। সে অনুযায়ী রোববার এ সাক্ষ্য গ্রহণ করা হয়।

ভার্চ্যুয়াল আদালতে বিদেশে অবস্থানরত কোনো বিচারকের সাক্ষ্য গ্রহণ এবারই প্রথম বলে জানান ওই আইনজীবী। এর আগে ভার্চুয়াল আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারাগারে থাকা আসামির রিমান্ড শুনানি এবং হাজতি আসামিকে আদালত কক্ষে হাজির না করে কারাগারে রেখেই জামিন শুনানির ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে প্রথমবারের মতো ২০২০ সালের ২৯ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত আদালতগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর বিচার বিভাগকে সচল রাখার প্রয়োজনীয়তায় দেশে ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম শুরু। ২০২০ সালের ১১ মে থেকে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম শুরুর মাধ্যমে দেশে ভার্চ্যুয়াল আদালত চালু হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭