• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৩৭:৪৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু

২৫ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:২৫:২৬

নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেয়ার পথে বাদশা প্রামাণিক (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ২৪ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৮টায় নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

Ad

নিহত বাদশা নওগাঁ সদর উপজেলার পিরোজপুর মধ্যপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।

Ad
Ad

নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম বলেন, বাদশা প্রামাণিক মামলার আসামি ছিলেন। গত বছরের ১৮ ডিসেম্বর জেল হাজতে আসেন। তিনি এ যাবৎ তিনবার জেল হাজতে আসেন।

তিনি আরও বলেন, রাতে বাদশা প্রামাণিকসহ ৪-৫ মিলে গল্প করছিল। হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে। এরপর খারাপ লাগে বলে শুয়ে পড়ে। তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি অসুস্থ কিনা আমাদের আগে কখনো জানায়নি। মরদেহের ময়নাতদন্ত হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us