• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১০:৪৫:৫৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

২২ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:১৭:২০

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় মো. হেমায়েত উদ্দিন শেখ হিমু (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আ‌রও দুজন আহত হ‌য়ে‌ছেন।

Ad

নিহত হেমায়েত উদ্দিন শেখ হিমু উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

Ad
Ad

ঘটনাটি ঘটেছে ২১ ফেব্রুয়ারি বুধবার উপজেলার সদর ইউনিয়নের নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের কবিরাজবাড়ি মহাসড়‌কে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে কৃষক হেমায়েত উদ্দিন শেখ হিমু একটি ভাড়ায় চালিত ভ্যানে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশা তাদের বহন করা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানটিতে থাকা কৃষক হিমুসহ আছিয়া আক্তার ও সওদা আক্তার নামের দুই বোন আহত হন।

গুরুতর আহত হেমায়েত উদ্দিন শেখ হিমুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব‌্যরত ডা. তা‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, গুরুতর আহত হেমায়েত উদ্দিন হিমুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ধাক্কা দেয়া অটো রিকশাটিকেও শনাক্ত করা য়ায়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us