• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৯:২১:৫৫ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

সিংড়ায় বিএনপির লিফলেট বিতরণ

১৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:০১:৪৪

সিংড়ায় বিএনপির লিফলেট বিতরণ

নাটোর (সিংড়া) প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও জ্বালানি সঙ্কটের প্রতিবাদ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

১৮ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

এতে নেতৃত্ব দেন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, নাটোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বাবুল হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ্ আল-মমিন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









তারেক রহমান সরকারের প্রথম বাজেট আজ
তারেক রহমান সরকারের প্রথম বাজেট আজ
১১ জুন ২০২৬ সকাল ০৮:১০:৩৮


Follow Us