• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:১৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পাবনায় ডেপুটি স্পিকারকে নাগরিক সংবর্ধনা

১৭ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:৫০:০৭

পাবনায় ডেপুটি স্পিকারকে নাগরিক সংবর্ধনা

পাবনা প্রতিনিধি: পুনরায় মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করায় পাবনা-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকুকে নাগরিক সংবর্ধনা দিয়েছে বেড়া ও সাঁথিয়াবাসী।

১৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে বেড়া সিএমবি মোড় চত্বরে ও সাঁথিয়া অডিটোরিয়াম চত্বরে বেড়া, সাঁথিয়া বাসীর আয়োজন এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে সংবর্ধিত করে।

ডেপুটি স্পিকার সংবর্ধনা কালে বক্তব্যে বলেন, দেশের রাজাকার আল বদররা আজও ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তা প্রতিহত করে নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগ সরকারকে বিজয় করে নিয়ে এসেছে। কোনো ষড়যন্ত্রই আওলীগ সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে পারবে না।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি আরও বলেন, বাংলার মানুষ উন্নয়ন চায়, শান্তিতে বসবাস করতে চায়। আওয়ামী লীগকে রক্ষা করার ক্ষমতা রেয়েছে সাধারণ জনগণের। মীরজাফরদের এই বাংলায় ঠাই হবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুল রহিম পাকন, বেড়ার পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া আ.লীগের সভাপতি হাসান আলী খানসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০