• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:০৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ২ লাখ

১৫ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:৩৯:৪০

রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ২ লাখ

রাজশাহী ব্যুরো: রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবারে বসছে ২ লাখ ২৪৫ জন শিক্ষার্থী। এর আগের বার পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫ হাজার ৮০২। এবার পরীক্ষার সংখ্যা কমেছে ৫ হাজার ৫৫৭ জন।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হওয়া সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এবার মোট শিক্ষার্থী ২ লাখ ২৪৫ জন। এর মধ্যে ছাত্র আছে ১ লাখ ৩ হাজার ৫৮ জন। ছাত্রী আছে ৯৭ হাজার ১৮৭। গতবারের চেয়ে এবারের পরীক্ষার্থী কমেছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি আরও জানান, এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৫ হাজার ৬৪৮ জন। মানবিক বিভাগ থেকে ৯৮ হাজার ২১৪ জন ও বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৩৮৩ জন।

বিভাগের আট জেলা থেকে ২ হাজার ৬৮৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীরা অংশ নেবে। মোট ২৬৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহী জেলার ৫২ টি কেন্দ্রে ৫০৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১ হাজার ১৯৮ শিক্ষার্থী অংশ নেবে। চাঁপাইনবাবগঞ্জে ১৫টি কেন্দ্রে ২৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ হাজার ৪৬ জন অংশ নেবে।

নাটোরে ২৭টি কেন্দ্রে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭ হাজার ২৩৩ জন, নওগাঁয় ৩৮টি কেন্দ্রে ৪২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ হাজার ৫০৪ জন, পাবনায় ৩১টি কেন্দ্রে ২৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ হাজার ২৪৫ জন, সিরাজগঞ্জে ৪৫টি কেন্দ্রে ৩৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬ হাজার ৫৬ জন, বগুড়ায় ৪১টি কেন্দ্রে ৪৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ হাজার ১৬৬ জন ও জয়পুরহাটে ১৭টি কেন্দ্রে ১৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার ৮৯৬ জন শিক্ষার্থী অংশ নেবে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় এর আশপাশে পুলিশ দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০