• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ রাত ০৮:০২:৪৩ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

১৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:০১:৩৮

গাজীপুরে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

নিহত রফিকুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মতকুলা গ্রামের মরহুম মেছের উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

Ad
Ad

১৪ ফেব্রুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রফিকুল ইসলাম হারিকেন এলাকায় নিজের ভ্যান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় গাজীপুরগামী পাথর বোঝাই একটি ট্রাক তার ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Ad

জিএমপি’র গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আইএসপিআরের সতর্কবার্তা
আইএসপিআরের সতর্কবার্তা
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৩২




সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল
সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০০

৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩০




Follow Us