• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৮:৩৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সিলেটে নিখোঁজের ৫ দিন পর খালে মিলল স্কুলছাত্রের মরদেহ

১২ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৫২:৫৭

সিলেটে নিখোঁজের ৫ দিন পর খালে মিলল স্কুলছাত্রের মরদেহ

সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে নিখোঁজের ৫ দিন পর হাওরের একটি খাল থেকে মোশাররফ হোসেন (১৪) নামের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি রোববার বিকেলে পার্শ্ববর্তী বালাইর হাওরের কুচিরখাল নামক স্থান থেকে পা বাঁধা অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোশাররফ উপজেলার মানিকপুর ইউপির এওলাসার গ্রামের জামিল আহমদের ছেলে ও স্থানীয় রতনগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী অ্যাকাডেমির অষ্টম শ্রেণির ছাত্র।  

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সরেজমিন পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি জানান, মোশাররফের বাবা এ ব্যাপারে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর মাঝে খোঁজাখুঁজির এক পর্যায়ে রোববার ৩টার দিকে স্থানীয় কুচিয়া শিকারিরা বালাই হাওরের কুচিরখালে অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে নিখোঁজ মোশাররফ হোসেনের স্বজনরা গিয়ে মরদেহটি মোশাররফ হোসেনের বলে শনাক্ত করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

এদিকে স্থানীয়দের ধারণা, ছেলেটির সাথে পাশবিক নির্যাতন করা হয়েছে। বিষয়টি গোপন রাখতে তাকে হত্যা করা হতে পারে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বর্বর এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে মোশাররফের খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিরপরাধ স্কুলছাত্রকে কারা কেন হত্যা করে মরদেহ খালে ফেলে গেলো সেই রহস্য উদ্ঘাটনে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এর আগে, ৮ম শ্রেণির ছাত্র মোশাররফ হোসেন (১৪) গত ৬ ফেব্রুয়ারি রাত ৮টায় পার্শ্ববর্তী নান্দিশ্রী ইদগাহ মাঠে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯