• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:০৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহবান

১২ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:০০

ফরিদপুরে উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহবান

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এসময় কৃষকদের দেশের ডালের চাহিদা মেটাতে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ডাল আবাদের আহবান জানানো হয়।

১২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে মাঠ দিবসে সরেজমিন গবেষণা বিভাগের ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

এ সময় অনুষ্ঠানে ডালের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প মাদারীপুরের প্রকল্প পরিচালক ড. মো. সালেহ উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. হারুন অর রশিদসহ কৃষি বিজ্ঞানী ও কৃষি বিভাগের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বক্তারা বলেন, এ অঞ্চলে এক সময় বিপুল পরিমাণ ডাল ফসলের আবাদ করা হতো। ক্ষতির অজুহাতে কয়েক বছর আগে ডাল ফসলের আবাদ কমে যায়। বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন গবেষণা বিভাগের উদ্ভাবিত বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহ্বান জানান বক্তারা।  

এ মাঠ দিবস অনুষ্ঠানে বিভিন্ন এলাকার দুই শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০