• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:১৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে চুরির ৪ দিন পর শিশু ওহি উদ্ধার

১২ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৫১:২৫

লক্ষ্মীপুরে চুরির ৪ দিন পর শিশু ওহি উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে চুরি হওয়ার ৪দিন পর শিশু ওহিকে উদ্ধার করেছে পুলিশ। ১১ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার উপকূল ডিগ্রি কলেজের পাশ থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ ও শিশুটির স্বজনরা জানায়, রোববার দিবাগত রাতে কমলনগর থানার অদূরে উপকূল ডিগ্রি কলেজ এলাকায় শিশুটিকে একটি কম্বল মোড়ানো অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে চিৎকার দেয় এক পথচারী। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। রাতেই এক স্বজনের মাধ্যমে খবর দিয়ে শিশুর মা মরিয়মকে ডেকে নিয়ে ওহিকে তার কোলে তুলে দেয় পুলিশ।

কমলনগর থানার ওসি (তদন্ত) আবদুল জলিল বলেন, রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে থানার নিকট উপকূল কলেজের পিছন দিয়ে গ্রাম্য চিকিৎসক ইউসুফ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে শিশুটিকে দেখতে পান। তিনি চিৎকার দিয়ে লোকজন জড়ো হয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে পুলিশ। এর আগে, শিশুটির মা কমলনগর থানায় একটি জিডি করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে বোরকা পরিহিত এক নারী শিশুটিকে চুরি করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০