• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:২৮:৫৮ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

গুরুদাসপুরে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ যুবক আটক

১২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:১৪:১৯

গুরুদাসপুরে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ যুবক আটক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে পিস্তলসহ আব্বাস আলী (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ১১ ফেব্রুয়ারি রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্বাস চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তারাপুর ঝাটনপাড়া গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গামী আচল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে করে পিস্তল বহন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার কাছিকাটা টোলপ্লাজায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়।

Ad

তিনি বলেন, আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
১৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:১৭:০১




এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
১৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৮:১৪




Follow Us