• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৩০:০৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ভাব সংগীতে স্বর্ণপদক পেল পলাশের আপন

১০ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:০৪:২৬

ভাব সংগীতে স্বর্ণপদক পেল পলাশের আপন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২০২৩’ এর ভাব সংগীতে “গ’ বিভাগে সারাদেশে প্রথম স্থান অধিকার করায় স্বর্ণপদক পেয়েছে নরসিংদীর পলাশের আপন কুমার বিশ্বাস।

জাতীয় ভাবে সেরা হওয়ায় ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপন কুমার বিশ্বাসের হাতে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।

পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের লিটন বিশ্বাস ও সিতা রানী বিশ্বাসের ছেলে। মেধাবী আপন লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত চর্চায় অল্প সময়ে থানা, জেলাসহ সারাদেশে সুনাম কুড়িয়েছে। সে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আপনের মা-বাবা ছেলের এই সাফল্য ধরে রাখতে সকলের কাছে দোয়া চেয়েছেন।

ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদার জানান, আপন কুমার বিশ্বাস যেমন পড়ালেখায় মেধাবী, তেমনি সংগীতেও মেধাবী। তার এই সুনাম অর্জনে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান সারাদেশে সুপরিচিতি পেয়েছে। এতে আমরা গর্ববোধ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯