• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২১:২০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি কালাম, সম্পাদক বাসিংথুয়াই

৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:০৪:৫৯

বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি কালাম, সম্পাদক বাসিংথুয়াই

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৪ এ সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবুল কালাম সভাপতি ও বাসিংথুয়াই মার্মা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বান্দরবান জেলা আইনজীবী সমিতির হল রুমে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে আবুল কালাম ৫২ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার ইলিয়াছুর রহমান পেয়েছেন ৪৪ ভোট।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

অপরদিকে ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাসিংথুয়াই মার্মা এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খলিল পেয়েছেন ৩৯ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী মো. আলমগীর চৌধুরী পেয়েছেন ৫৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তালেব ৩৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক (লামা চৌকি আদালতের জন্য) পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মামুন মিয়া এবং তার প্রতিদ্বন্দী মোহাম্মদ ইব্রাহীম পেয়েছেন ৪৩ ভোট। অর্থ সম্পাদক পদে জয়নাল আবেদীন ভুঁইয়া ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিপংকর দাশ গুপ্ত পেয়েছেন ৪৫ ভোট।

এছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জিয়াউল হক, আইটি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য (লামা চৌকি আদালতের জন্য) পদে বিজয়ী হয়েছেন মো. রবিউল উদ্দিন।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

এর আগে, সহ-সভাপতি পদসহ মোট ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তারা হলেন, সহ-সভাপতি মো. ইকবাল করিম, পাঠাগার সম্পাদক বিমল তঞ্চঙ্গ্যা, নির্বাহী সদস্য পদে মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, শাকিল মাহমুদ খান সবুজ ও জান্নাতুল ফেরদৌস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪