• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:১৫:৫৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে ১৬ কেজি গাঁজা উদ্ধার

৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:১০:১৮

বাগেরহাটে ১৬ কেজি গাঁজা উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট পৌরসভার দশানী এলাকায় পুলিশের চেকপোষ্ট দেখে মোটরসাইকেল ও গাঁজা ফেলে পালিয়েছে ২ মাদক কারবারি। তাদের ধরতে না পারলেও ১৬ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

৭ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া দুই মাদক বিক্রেতা ও মোটরসাইকেল মালিককে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ফিটনেস বিহীন গাড়িটির বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে দশানী এলাকায় চেকপোষ্ট বসায় ট্রাফিক পুলিশ। এ সময় সন্দেহজনক ওই মোটরসাইকেলটিকে থামার জন্য নির্দেশ দিলে অজ্ঞাত দুই মাদক বিক্রেতা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।

এ সময় পুলিশ মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে দুটি বস্তায় থাকা ৮টি প্যাকেট থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া দুই মাদক কারবারিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭