• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৪৭ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

দুমকীতে ফাঁস দিয়ে এক সন্তানের মায়ের আত্মহত্যা

৭ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:০৯:২৩

দুমকীতে ফাঁস দিয়ে এক সন্তানের মায়ের আত্মহত্যা

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলায় লামিয়া আক্তার হালিমা (২৩) নামের এক গৃহবধূর গলায় ফাঁস (দড়ি) দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে, এ রহস্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ মৃত্যুর ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

নিহত লামিয়া আক্তারের স্বামীর নাম গোলাম রাব্বির। রাব্বি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পায়রা টোল প্লাজা সংলগ্ন ফোরকান মাতব্বরের ছেলে । এক সন্তানের জননী হালিমা নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে হালিমার মা লাইজু বেগম বলছেন, আমার মেয়েকে প্রায়ই শ্বশুড় বাড়ির লোকজন মারধর করত এবং অবশেষে তারা আমার মেয়েকে মেরে ফেলেছে। এখন তারা আমার মেয়ে আত্মহত্যা করেছে বলে মিথ্যা আমার মৃত মেয়েছে দোষারূপ করছে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মেয়ের বাবা মো. ইব্রাহীম খান বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২