• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:০১:১২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

চলনবিলে বিরল প্রজাতির মদনটাক পাখি উদ্ধার

২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:০১:০৫

চলনবিলে বিরল প্রজাতির মদনটাক পাখি উদ্ধার

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া চলনবিল থেকে একটি বিরল প্রজাতির মদনটাক পাখি উদ্ধার করা হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার একদিলতোলা গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনসহ পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।

এসময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সংগঠনের সদস্য শারফুল ইসলাম খোকন, আবু বকর সিদ্দিক ও জুয়েল রানা উপস্থিত ছিলেন। পরে পাখিটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন পরিবেশ কর্মীরা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সিংড়া উপজেলার দূর্গম এলাকা একদিলতোলা গ্রামে শান্তি ইসলাম নামের এক কৃষকের বাড়িতে একটি বড় পাখি আটকের খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সংগঠনের সদস্যদের নিয়ে পাখিটিকে উদ্ধার করা হয়। পাশাপাশি পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এটি একটি বিরল প্রজাতির পাখি (মদনটাক)। আর এর উচ্চতা প্রায় ৩ ফুট। ইতোমধ্যে পাখিটিকে রাজশাহী বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সিংড়ার ইউএনও মাহমুদা খাতুন বলেন, চলনবিল একটা জীববৈচিত্র্যের ভান্ডার। এই বিলে শীতকালে পাখ-পাখালির মেলা বসে। এটা খুবই নান্দনিক। এই বিলে জীববৈচিত্র্য রক্ষা কমিটির যে সংগঠন রয়েছে তাদের নিয়ে প্রশাসন সব সময়ই পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে। পাখি শিকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬