• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:৪০:১১ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ অটোরিকশাচালক আটক

১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:০৩:২১

মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ অটোরিকশাচালক আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় ধানের কুড়ার বস্তায় করে নিয়ে যাওয়ার সময় ৪০ কেজি গাঁজাসহ এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

৩০ জানুয়ারি মঙ্গলবার রাত ৮টায় মাধবপুর পৌরসভার বাসস্ট্যান্ডের কিবরিয়া চত্বরের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই সুজন শ্যামের নেতৃত্বে পুলিশ সদস্যরা পৌরসভার পশ্চিম পাশের নাছির নগর রোডের সামনের রাস্তার উপরে অভিযান চালায়। এ সময় ধানের কুড়ার বস্তায় করে অভিনব কায়দায় ৪০ কেজি গাঁজা পাচারকালে এক অটোরিকশাচালক রমজান আলীকে আটক করেন তারা।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

আটক অটোরিকশা চালক রমজান আলী (৩৫) আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আবেদ আলীর ছেলে।

থানা পুলিশ আরও জানান, গাঁজা উদ্ধারকালে এক অটোরিকশাচালককে আটক করা হয়েছে। আটক গাঁজা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১