• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৮:৪৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি, প্রধান শিক্ষককে শোকজ

৩১ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:১১:৪৪

নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি, প্রধান শিক্ষককে শোকজ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় মাগুরমারী উচ্চ বিদ্যালয়টি সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগেই স্কুলে তালা দিয়ে চলে গেছেন শিক্ষক ও কর্মচারীরা। এ অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

৩১ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১২টায় সরেজমিনে দেখা যায়, মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই। বিদ্যালয়ের পাঠদান ও অফিস কক্ষ তালাবদ্ধ। এতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

জানা যায়, বেশির ভাগ সময় দুপুরের পরে বিদ্যালয়টি ছুটি দেওয়া হয়। এসব কারণে সন্তানদের শিক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছেন বলে জানান কয়েকজন অভিভাবক।

নাম প্রকাশ না করার শর্তে অনেক অভিভাবক জানান, এই স্কুলে ভালো করে লেখাপড়া হয় না। হেড মাস্টার ঠিকমতো স্কুলে থাকে না। বাকি শিক্ষকরাও ক্লাসে ফাঁকি দেয়। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন অভিভাবকরা

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায় বলেন, শীতের কারণে কোনো শিক্ষার্থী আসে নাই। আমি বিদ্যালয়ের কাজে মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়েছিলাম। হয়তো বাকি শিক্ষকরা চা খেতে গেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ পাঠানো হয়েছে। ৩ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭