• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৬:০৯ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশ: রেবার পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

৩০ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:০৩:৪৯

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশ: রেবার পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশ প্রকাশের পর অসহায় রেবার পরিবারের পাশে নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা আক্তার।

৩০ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিয়াঘাট ইউনিয়নের চিকুরমোড় গ্রামে বসবাসরত অসহায় এই পরিবারকে দেখতে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।

ইউএনও অসহায় রেবার হাতে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র তুলে দেন। পরবর্তীতে সেই পরিবারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন

শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

এ সময় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল হান্নান মন্ডল, বিয়াঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সুজাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গত ২৯ জানুয়ারি এশিয়ান টিভি অনলাইনে ‘প্রতিবন্ধী স্বামী-সন্তান নিয়ে রেবার মানবেতর জীবনযাপন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদটি নজরে আসে ইউএনও সালমা আক্তারের। তিনি তৎক্ষণাৎ সেই পরিবারের খোঁজ নেন। মঙ্গলবার বিকালে তিনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাকে সাথে নিয়ে সেই পরিবারের নিকট যান। সেখানে রেবার বেগমের সাথে কথা বলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৮:৩০