• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৫৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে প্রাণ হারালেন স্ত্রী

২৯ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৫৭:১৩

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে প্রাণ হারালেন স্ত্রী

রাজশাহী ব্যুরো: পারিবারিক কলহের জেরে রাজশাহীর বাগমারায় স্বামীর হাতে প্রাণ হারালেন স্ত্রী। ২৮ জানুয়ারি রোববার দিবাগত গভীর রাতে উপজেলার গনিপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।

নিহতের নাম ঝরনা আক্তার লিপি (২২)। সে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বজরুখকৌড় গ্রামের আলীমুদ্দিনের কন্যা।

খবর পয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এরশাদ আলী।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সাত বছর পূর্বে বাগমারা গ্রামের মৃত উচমান আলীর ছেলে রুবেল হোসেনের (২৮) সাথে পারিবারিকভাবে বিবাহ হয় ঝরনা আক্তার লিপির। বিয়ের পরে তাদের ঘরে একটি সন্তান আসে।

বেশ কিছুদিন পূর্ব থেকে রুবেল হোসেন তার স্ত্রী ঝরনা আক্তার লিপিকে নানা ওজুহাতে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করে আসছিল। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে দুই সপ্তাহ পূর্বে ঝরনা আক্তার লিপি তার বাবার বাড়ি বজরুখকৌড় গ্রামে চলে যান। পরে স্বামীসহ তার প্রতিবেশীরা আর নির্যাতন করবে না মর্মে প্রতিশ্রুতি দিয়ে আবারো স্বামীর বাড়িতে নিয়ে আসেন।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

রোববার গভীর রাতে স্বামী রুবেল হোসেন স্ত্রী ঝরনা আক্তার লিপিকে লোহার শাপল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে শুরু করে। এক পর্যায়ে স্ত্রী ঝরনার চিৎকারে প্রতিবেশী এগিয়ে আসলে রুবেল হোসেন পালিয়ে যায়।

স্থানীয়রা ঝরনা আক্তারকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যান এবং নিহত ঝরনা আক্তার লিপির মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আসামীকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০