• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩১:১৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জননিরাপত্তা বিভাগের উপসচিব

২৯ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৩০:০৯

ফকিরহাটে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জননিরাপত্তা বিভাগের উপসচিব

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজ এবং বেতাগা ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-১ শাখা) মো. মাহাবুর রহমান শেখ।

২৭ জানুয়ারি শনিবার দুপুরে তিনি শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী।

এর আগে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, ইউপি সচিব ঢালী মাহাবুবুর রহমানসহ ইউপি সদস্যবৃন্দ।

উপসচিব মো. মাহাবুর রহমান শেখ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শণ শেষে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, তিনি একসময়  ফকিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১