• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৪:১৭ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

রশিদপুরে পাওয়া গেছে গ্যাসের নতুন স্তর

২৮ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৪৩:৩৯

রশিদপুরে পাওয়া গেছে গ্যাসের নতুন স্তর

সিলেট প্রতিনিধি: সিলেটের রশিদপুর ২নং গ্যাস কূপে নতুন একটি স্তরের সন্ধান পাওয়া গেছে। এখান প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ হাজার ৬৭০ কোটি টাকা।

২৭ জানুয়ারি শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

ওই পোস্টে প্রতিমন্ত্রী লেখেন, ‘গ্যাস অনুসন্ধানের চলমান প্রক্রিয়ায় বড় সুখবর নিয়ে এলো সিলেটের রশিদপুর ২নং গ্যাসকূপ। ওয়ার্কওভারের মাধ্যমে এখানে নতুন গ্যাস স্তরের সন্ধান পাওয়া গেছে। যার পরিমাণ প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট এবং বর্তমান বাজার মূল্য প্রায় ১০ হাজার ৬৭০ কোটি টাকা। আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে এখান থেকে দৈনিক ৮০ লক্ষ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।’

তিনি আরও লেখেন, ‘তেল-গ্যাস অনুসন্ধানে শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার আগামীতে বাংলাদেশের জন্য আরও বড় সুসংবাদ বয়ে আনবে আশা করি।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬