• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫৭:২৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে শিক্ষা-স্বাস্থ্য উপকরণ বিতরণ

২৫ জানুয়ারী ২০২৪ রাত ০৮:০৭:০৩

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে শিক্ষা-স্বাস্থ্য উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৫০ জন অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

২৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশের আয়োজনে অফিস হলরুমে তাদের মাঝে উপকরণগুলো বিতরণ করা হয়।

এ সময় তাদের মাঝে ১ কেজি গুড়া দুধ, ২ কেজি মসুর ডাল, ২ কেজি সরিষা তেল, ১ কেজি চিনি, ১টি বডিলোশন, ১টি পেট্রোলিয়াম জেলি, ১টি সাবান, ১টি খাবারের বক্স, ১টি পানির পাত্র, ও ১টি টিস্যু ব্যাগসহ ১০টি আইটেম বিতরণ করা হয়।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পীরগঞ্জ গুডনেইবারস সিডিপি ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, গুডনেইবারস এরিয়া হেড সিমান্ত সিসিম, গুডনেইবারস এডিপি সভাপতি কুলসুম বেগম, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার রুবিনা আক্তার, সংস্থার এডমিন অফিসার সাইফুল ইসলাম ও আইডি অফিসার আরিফুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬