• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৬:৩৭ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

পলাশে পুকুরে বিষ প্রয়োগ করে ২০ লাখ টাকার মাছ নিধন

২১ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৩৫:৩৬

পলাশে পুকুরে বিষ প্রয়োগ করে ২০ লাখ টাকার মাছ নিধন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ২০ জানুয়ারি শনিবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের চরপাড়া গ্রামে মৎস্য চাষী ফিরোজ মিয়ার পুকুরে এই বিষ প্রয়োগ করা হয়।

রোববার ভোরে মাছ মরে ভেসে উঠতে দেখে পুকুরে জাল দিয়ে তা সংগ্রহ করেন স্থানীয় বাসিন্দারা।

ভুক্তভোগী ফিরোজ মিয়া জানান, শনিবার মধ্যরাতে অজ্ঞাত দুই যুবক পুকুরে বিষ দিয়ে পালিয়ে যায়। পরে ভোরে পুকুর থেকে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখেন তিনি। এতে তার পুকুরের প্রায় ২০ লাখ টাকার মাছ মরে যায় বলেও দাবি করেন এই মৎস্য চাষী।

এদিকে বিষ দিয়ে মাছ নিধনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৩

যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০৩



নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৩

গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭:৪৮

জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩৬