• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৩৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চারঘাটে চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেলো আশ্রয়ণ প্রকল্পের ১০টি বাড়ি

১৯ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৫৩:৪৭

চারঘাটে চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেলো আশ্রয়ণ প্রকল্পের ১০টি বাড়ি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ণ প্রকল্পের ১০টি বাড়ি আগুনে পুড়ে গেছে। ভুক্তভোগীরা শেষ সম্বল হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তাদের পাশে দাঁড়ান উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও জেলা প্রশাসক।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার হলিদাগাছি আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে।

উপজেলা ফায়ার সার্ভিস সংবাদিকদের জানান, গৃহপালিত পশুর গোবর থেকে তৈরি নুন্দা নামের জ্বালানি দিয়ে তারা রান্না করেন। সকালের কোনো এক সময় তারা রান্না সেরে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় রান্নার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিয়েছেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদা খানম বলেন, খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) শামিম আহম্মেদকে নিয়ে আশ্রয়ণ প্রকল্পে যাই। এ সময় দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে চাউল, ডাল, তেল, শুকনা খাবার এবং শীতের কম্বল বিতরণ করা হয়। 

তিনি বলেন, প্রাথমিকভাবে তাদের অন্য ফাঁকা আবাসনে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। আগুনে তাদের অনেক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০