• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৫:৪৭:৫৫ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

হিজলায় এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৫৬:০৬

হিজলায় এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশালের হিজলায় নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দোয়া মোনাজাত, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও হিজলার এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মিলন সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এনায়েত হোসেন হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন হিজলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান, হিজলার এস আই আরিফ, হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ ও হিজলা উপজেলা মানবাধিকারের সাধারণ সম্পাদক সোহাগুর রহমান সুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের হিজলা প্রতিনিধি নুরুন্নবী, দৈনিক ইত্তেফাকের হিজলা প্রতিনিধি মো. আলহাজ, আজকের পত্রিকার হিজলা প্রতিনিধি মো. সেলিম, খোলা কাগজের হিজলা প্রতিনিধি মো. মিজানুর রহমান, কালবেলা হিজলা উপজেলা প্রতিনিধি ইমরান গাজী, ক্রাইম জনতা ২৪ পত্রিকার বিশেষ প্রতিনিধি স্বপন খান, মো. বরকত উল্লাহ, জিয়াউদ্দিন জিয়া, মো. জুলহাস, আবুল কাশেম কারিমীসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯