• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৪:১৬ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে: এমপি রশীদুজ্জামান

১৭ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:২২:১৮

দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে: এমপি রশীদুজ্জামান

খুলনা ব্যুরো: খুলনা-৬ (কয়রা - পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান মোড়ল বলেছেন, দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

১৭ জানুয়ায়ি বুধবার দুপুরে কয়রা উপজেলা পরিষদের হল রুমে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

উপকূলীয় কয়রা পাইকগাছার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে সমৃদ্ধ কয়রা পাইকগাছা গড়ার লক্ষে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য, শোষণ-বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অংশ নেয়ার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, তরুণ প্রজন্মসহ সকলকে আহবান জানান রশীদুজ্জামান।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

তিনি বলেন, দেশটা আমাদের সবার এবং এ দেশের উন্নতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগীতা করতে হবে, যাতে দেশ ধংসকারী বিএনপি-জামায়াত এই উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে।  

রাশেদুজ্জামান আরও বলেন, দেশি-বিদেশি শক্তি ও তাদের কুচক্রকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করেছে। এই ঐতিহাসিক নির্বাচনে কয়রা পাইকগাছার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে জয়যুক্ত করেছেন। তাই আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে, আমি সেটা পূরণ করার চেষ্টা করবো।

নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তা একে একে বাস্তাবায়ন করা হবে বলেনও জানান রশীদুজ্জামান।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিক উজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ডা. খান আহম্মেদ হেলালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা কাজি মোস্তাইন বিল্লাহ, উপজেলা প্রকৌশলী দারুল হুদা, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আছের আলী মোড়ল, শাহ নেওয়াজ শিকারী, প্রধান শিক্ষক খয়রুল আলম, আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, এস এম জিয়াদ আলী, সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন মাছুম, ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়সহ বিভিন্ন দপ্তরের প্রধান, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কয়রা মদিনাবাদ মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগীতা ২০২৪-এর শুভ উদ্বোধন করেন। এরপর তিনি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কয়রা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯