• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৭:১৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

১৫ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:১৫:১৭

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মো. ফারুক হোসেন (৫৪) নামে এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।

১৪ জানুয়ারি রোববার তাকে অচেতন অবস্থায় কারারক্ষীরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে ১৫ জানুয়ারি সোমবার কর্তব্যরত চিকিৎসক ডা. সাদেউল হক তুহিন তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক ঢাকার চকবাজার থানার খাজে দেওয়ান দল সিং লেনের (কাউন্সিলর কামাল উদ্দিন কাবুলের গলি) সুরুজ্জামানের ছেলে। বংশাল থানার মামলা নং-১৬(১)২৪, ধারা-৩৬(১)-এর ১৯(ক)।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বিষয়টি নিশ্চিত করে কারারক্ষী মো. আনিস শেখ বলেন, রাত ১২টার দিকে ফারুক হোসেন হঠাৎ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০





ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩