• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৯:৩৩ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটর মেকানিক নিহত

১০ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:৪১:৩৪

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটর মেকানিক নিহত

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় তপন কুমার রায় (৫৮) নামে এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছেন। ১০ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তপন কুমার মধুখালী পৌরসভার পশ্চিম গোড়াখোলা গ্রামের মৃত গাকুল চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তপন কুমার ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পিছন থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে পরে ট্রাকটির নিচে পরেন তিনি। এ সময় কোমড়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন তপন কুমার। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার এসআই ইমতিয়াজ উদ্দিন বলেন, ইট বোঝাই ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করেছে। চালক পলাতক রয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us