• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:৫১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সরকারের মূল লক্ষ্য হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: খাদ্যমন্ত্রী

৯ জানুয়ারী ২০২৪ সকাল ০৭:৩৮:১৬

সরকারের মূল লক্ষ্য হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নতুন সরকারের মূল লক্ষ্য হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা।

৮ জানুয়ারি সোমবার বিকেলে নওগাঁর সাপাহারে  নির্বাচন পরবর্তী সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গ্রামাঞ্চলে সকল সুযোগ-সুবিধা বাড়াতে বেশী নজর দিবে সরকার। যাতে মানুষ উন্নত জীবন যাপন করতে পারে। শিল্প কারখানা স্থাপন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানোর মধ্য দিয়ে গ্রামে বসবাসকারী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় নৌকা প্রতীকে ভোট বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।

এতে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাসুদ রেজা সারোয়ার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন ও নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ আহম্মেদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০