• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:০১:২২ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

মুন্সিগঞ্জের হোগলাকান্দিতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

৮ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:৪০:০৭

মুন্সিগঞ্জের হোগলাকান্দিতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের চরাঞ্চল এলাকায় পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদ তরিকুল ইসলাম (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

৭ জানুয়ারি রোববার সন্ধ্যা ৭টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানায়, একই গ্রামের এনায়েতউল্লার ছেলে মাহিরের সাথে তরিকুলের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সেই ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় তর্ক-বিতর্কের এক পর্যায়ে মাহির তরিকুলকে ধারালো ছুরি দিয়ে বুকের বা-পাশে আঘাত করে।

Ad

পরে তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, নিহত তরিকুলের বুকের বা-পাশে ধারালো ছুরিকাঘাত রয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us