• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৩:২০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হকের হ্যাট্রিক বিজয়

৮ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৫৪:৫০

আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হকের হ্যাট্রিক বিজয়

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ২ লাখ ২১ হাজার ৪৬৭ ভোট।

আনিসুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. শাহীন খান। তিনি পেয়েছেন ৬৫৮৬ ভোট। এছাড়া আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কদ্দুছ। তবে ওই দু’জনই তাদের জামানত হারিয়েছেন।

Ad
Ad

এর আগে আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের  নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

Ad

কসবা ও আখাউড়া এই দুটি উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনটি গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা চার লাখ দুই হাজার ৫৯০টি। এর মধ্যে পুরুষ দুই লাখ ৭ হাজার ৮৪৭ জন, নারী এক লাখ ৯৪ হাজার ৭৩৯ জন ও হিজড়া ভোটার রয়েছে ৪ জন। কসবা উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৩৮৬। আখাউড়া উপজেলার ভোটার রয়েছে মোট এক লাখ ২৬ হাজার ২০৪ জন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us