• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৮:০৩ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

বালিয়াকান্দিতে ভোটকেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশকে হত্যা

৬ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:১১:২৭

বালিয়াকান্দিতে ভোটকেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশকে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোটকেন্দ্র পাহাড়ায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যের মরদেহ বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি বালিয়াকান্দি উপজেলার চর-আড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।

৬ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৮ টায় পুলিশ বালিয়াকান্দি উপজেলার চর-আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাঠ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে।

Ad
Ad

এলাকাবাসী জানিয়েছেন,  রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর-আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য এসেছিল। সাথে বিদ্যালয়ের নাইটগার্ড মো. ইউসুফ হোসেনও ছিল। শুক্রবার রাত অনুমান সাড়ে  ৩ টার সময় গ্রাম পুলিশ রনজিৎ প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য স্কুলের পিছনে কাঠবাগানে যায়।

Ad

তারা আরও জানায়, প্রায় আধা ঘন্টা পার হয়ে গেলেও ফিরে না আসায় নাইটগার্ড ডাকাডাকি করতে থাকে। সারা না দেওয়ায় বিষয়টি নাইটগার্ড তার স্কুলের ম্যাডাম ও স্থানীয় কিরন মেম্বারকে ফোনে জানায়। শনিবার ভোর অনুমানিক ৫ টার সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে কাঠ বাগানে গ্রাম পুলিশের মরদেহ পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে বাহিরে আসলে অজ্ঞাতনামা ব্যক্তিরা গ্রাম পুলিশ রনজিৎ কুমার দেকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।

খবর পেয়ে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।  মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us