• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:২৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই: গালিব শরিফ

৪ জানুয়ারী ২০২৪ রাত ০৯:৩৬:২৩

পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই: গালিব শরিফ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব বলেছেন, পিতার অসমাপ্ত রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। পিতার কৃতকর্মের জন্য আমাকে আপনাদের মনে পড়বে। আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনতে চাই। আমি আপনাদের পাশে থেকে সব সময় কাজ করতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই।

৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী  খাইরুজ্জামান বাবু বাস ট্রার্মিনালে সাবেক প্রয়াত ভূমিমন্ত্রী শামছুর রহমান শরীফ ডিলুর  সুযোগ্য পুত্র পাবনা-৪ আসনের নৌকার প্রার্থী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গালিব শরিফ বলেন, আজকে শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশের তুলে এনেছে। যার বাস্তবায়ন আমাদের করতে হবে। এটি বাস্তবায়ন করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করতে হবে। তাই আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে আমার প্রয়াত পিতার মতো আমাকেও আপনাদের সেবা করার সুযোগ দেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র ইছাহক মালিথার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা রশিদ উল্লাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মাহজেবিন শিরিন প্রিয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০