• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:২৬:২৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

তালতলীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জরিমানা

৪ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৫১:৩১

তালতলীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জরিমানা

তালতলী (বরগুনা) প্রতিনিধি: আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের এক কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় তালতলীতে এ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালতলী সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলার সদর বড়বগী ইউনিয়ন সংলগ্ন তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এ সময় স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলামের কর্মী মো. রাসেলকে (৩০) মোটরসাইকেলযোগে শোডাউনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭