• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:২৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন: তোফায়েল আহমেদ

৪ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৩০:০৩

বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন: তোফায়েল আহমেদ

স্টাফ রিপোর্টার, ভোলা: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করতে বিএনপি লিফলেট বিতরণ করছে। বিএনপি একটি ভুয়া সন্ত্রাসী সংগঠন। এ দলটি এখন শেষ হওয়ার পথে।

তিনি বলেন, সাজাপ্রাপ্ত একজন লোক লন্ডনে বসে নেতৃত্ব দিচ্ছে। লন্ডনে বসে কোনো দলের নেতৃত্ব দেয়া যায় না। বিএনপি প্রচার করছে মানুষকে ভোট না দেয়ার জন্য। কিন্তু মানুষ লাইন দিয়ে এমন ভোট দিবে যা তারা জীবনেও দেখেনি।

৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নির্বাচনের শেষ প্রচারণায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নামের এই সন্ত্রাসী দলটি সম্পর্কে কিছু না বলাই ভালো। বললে তাদের আরও প্রচার হয়। এই ধরণের সন্ত্রাসী দল থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছরে এতো উন্নয়ন করেছে যা তারা কল্পনাও করেনি। আগামী ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র ও জেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নাজিমুল্লাহ নাজু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ছায়েম, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ সভাপতি মো. হাসান লিটন, জেলা মহিলা লীগের নেত্রী খাদিজা আক্তার স্বপ্না, শ্রমিক লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. ফারুক, কৃষক লীগের সভাপতি মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি রায়হানুল ইসলাম, সাধারণ সম্পাদক হিমেল মাহামুদ প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০