• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৮:৪৭ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

মহাদেবপুরে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার

৪ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:১৩:১২

মহাদেবপুরে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পরিত্যাক্ত অবস্থায় ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করেছে র‌্যাব-৫। ৪ জানুয়ারি বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে, বুধবার মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে ককটেল-সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিকের নেতৃত্বে র‌্যাবের একটি বোমা ডিসপোজাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবিস্ফোরিত ককটেল-সদৃশ বস্তুটি উদ্ধার করে। পরে ককটেল-সদৃশ বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে উপজেলা কুঞ্জবন এলাকায় ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করা হয়।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

জানা গেছে, উপজেলা নির্বাচন অফিসের সামনে লাল কস্টেপ মোড়ানো অবিস্ফরিত অবস্থায় একটি ককটেল-সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। এতে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

এ ব্যাপারে র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এ কাজটি করে থাকতে পারে। তবে র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো নাশকতামূলক তৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬


পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০৮

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪৯

‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:১২

আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৯