• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৪৭ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

মোল্লাকান্দিতে নৌকার সমর্থককে গুলি করে হত্যা

৪ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৫১:৫৯

মোল্লাকান্দিতে নৌকার সমর্থককে গুলি করে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী (কাঁচি প্রতীক) মোহাম্মদ ফয়সালের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় আরেকজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

৩ জানুয়ারি বুধবার রাত সাড়ে ১২টায় সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।

আহত সোহেল ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীকান্দি এলাকার নৌকার ক্যাম্পে অবস্থানের সময় কাঁচি প্রতীকের সমর্থক সোহাগ ও শিপনের নেতৃত্বে ১০ জনের একটি দল হঠাৎ গুলি চালিয়ে ও পিটিয়ে দুইজনকে আহত করে। এদের মধ্যে ডালিম নামের এক নৌকার সমর্থক গুলিবিদ্ধ হয়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার্ড করা হলে পথিমধ্যে ডালিম মারা যায়। এ ঘটনায় সোহেল নামের আরেক সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে। 

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২